দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: নুরুল হক নুর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: নুরুল হক নুর

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে: নুরুল হক নুর




ডেস্ক রিপোর্ট ॥ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি বর্তমানে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করার সক্ষমতা রাখে না। তিনি বলেন, “বিএনপির সঙ্গে আমাদের দীর্ঘ আন্দোলনের সম্পর্ক রয়েছে। শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত আমাদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে।”

গণঅধিকার পরিষদ ও বিএনপির মধ্যে আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। তবে সময় হলে বাস্তবতা স্পষ্ট হবে। “তারেক রহমানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার হয়েছে, তিনি তা অবশ্যই রক্ষা করবেন,”—বলেন নুর।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে। রাষ্ট্রকে গভীর সংকটে ফেলার জন্য পরিকল্পিত আন্দোলনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যার ঘটনায় সারা দেশে ক্ষোভ তৈরি হয়। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “নির্বাচন হলেই সব সংকট শেষ হবে—এই ধারণা ভুল।”

তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নই আগামী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। পাঁচ বছরের একটি স্থিতিশীল সরকার ছাড়া এসব সংস্কার সম্ভব নয়।

সবশেষে নুর বলেন, ব্যক্তিগত লাভ বা আসন সংখ্যা নয়—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তাই তাদের মূল লক্ষ্য। “দেশের স্বার্থেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে,”—বলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD