সংবাদ শিরোনাম:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:57:05 pm, Friday, 12 June 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন।

শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৭১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ হাজার ২৪৯ জন।

আরও পড়ুন : বর্তমান প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট সময়োচিত

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৫ লাখ ১ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৯৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৮ লাখ ৫২ হাজার ৩৩১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : 08:57:05 pm, Friday, 12 June 2020