সংবাদ শিরোনাম:

দেশে করোনাভাইরাসে আরো ৬৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:12:33 pm, Tuesday, 30 June 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৮৪৭ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।

মঙ্গলবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬৬টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টি।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৯ হাজার ৬২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৯৮ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

দেশে করোনাভাইরাসে আরো ৬৪ মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮২

প্রকাশের সময় : 03:12:33 pm, Tuesday, 30 June 2020