দেশের মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ: ইসি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




দেশের মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ: ইসি

দেশের মোট ভোটকেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ: ইসি




ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ১১৩টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেয়ার।

আগামী রোববার ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে মোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

এদিকে, ফেনী ও রাজশাহীর পাঁচ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে একটিতে বোমা বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কোথাও নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD