দেশের মানুষকে তাক লাগিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ: ফয়জুল করীম Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




দেশের মানুষকে তাক লাগিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ: ফয়জুল করীম

দেশের মানুষকে তাক লাগিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ: ফয়জুল করীম




স্টাফ রিপোর্টার:মতপ্রকাশের স্বাধীনতা খর্বকারীদের আসন্ন নির্বাচনে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সদর উপজলার তালতলী বাজারে হাতপাখার পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এই ঘোষণার প্রেক্ষিতে। সেই আসা-আকাঙ্ক্ষা নিয়েই একাত্তরে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতাযুদ্ধে। এখন যদি কেউ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা না পায়, তবে মতপ্রকাশের স্বাধীনতা খর্বকারীদের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

হাতপাখা বিজয়ী হলে জনগণ পূর্ণ নিরাপত্তা ভোগ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, আজ মানুষ নিরাপত্তা চায়, স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। এ জন্য প্রয়োজন, নেতৃত্বের জায়গায় নীতিবান আদর্শবান, সৎ, যোগ্য ও নির্ভরযোগ্য আল্লাহ ভীরু নেতা নির্বাচন করা।

তিনি বলেন, আমি মনে করি- বরিশালের মানুষ এখন আর বোকা নয়। তারা আর ধোঁকায় পরবে না। তারা এবার দেশের মানুষকে তাক লাগিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD