সংবাদ শিরোনাম:

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:45:55 pm, Saturday, 25 November 2023
  • 21 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ। আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল মহানগর বঙ্গবন্ধু পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের সভাপতি একে আজাদ ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও সহ-সভাপতি সমির কৃষ্ণ বনিকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যখন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক তখনি কিছু অগ্নিসন্ত্রাস দেশজুড়ে জ্বালাও-পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

প্রকাশের সময় : 06:45:55 pm, Saturday, 25 November 2023