দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

দেখা করতে এসে প্রেমিকার রহস্যজনক মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দীর্ঘদিন মোবাইল ফোনে রং নম্বরে প্রেম করার পর দুজনের সিদ্ধান্তে প্রথম দেখা, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না ১৮ বছরের কিশোরী শ্রাবন্তি। প্রেমিক মুন্নার (১৮) সঙ্গে দেখা করতে এসে মৃত্যু হলো তার। মৃত শ্রাবন্তি যশোরের শার্শা উপজেলার টেংলারি গ্রামের আমজাদ আলীর মেয়ে। প্রেমিক মুন্না একই জেলার চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

 

 

জানা যায়, সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার সময় দুই কিশোর-কিশোরী দেখা করে ঝিকরগাছার ছুটিপুর বাজার জামতলার মোড়ে। দেখা হওয়ার পরে ছেলেটা মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে সিঙ্গারা খেতে দেয়। সিঙ্গারা খাওয়ার কিছুক্ষণ পর মেয়েটা অসুস্থ বোধ করে। পরে ছেলেটা একটি ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সঙ্গে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD