দূরপাল্লায় ঘুরল বাসের চাকা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




দূরপাল্লায় ঘুরল বাসের চাকা

দূরপাল্লায় ঘুরল বাসের চাকা




নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে ভাঙচুরের প্রতিক্রিয়ায় তিন দিন বন্ধ রাখার পর দূরপাল্লার বাস চালাচল শুরু হয়েছে। নগর পরিবহন সকাল থেকে চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

রবিবার রাত থেকেই রাজশাহী ও সিলেট থেকে থেকে ঢাকামুখী বাস ছেড়েছে বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পিটার বলেন, ‘কেন্দ্রের নির্দেশে রাত ১১টা থেকে বাস চলাচল শুরু করেছে। সোমবার দিন থেকে পুরোদমে চলবে।’

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগের সভাপতি সেলিম আহমেদ ফলিক বলেন, ‘রবিবার রাত ১১টা থেকেই সিলেট থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে।’

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাপক ভাঙচুর চালায় ছাত্ররা। আর আন্দোলনে এই কয় দিনে ৩১৭টি গাড়ি ভাঙচুর ও আটটিতে আগুন দেয়ার কথা জানিয়ে শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয় দূরপাল্লা ও নগর পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা অবধি বাস চলবে না বলেও জানানো হয়।

পরিবহন মালিকরা কোনো ঘোষণা ছাড়া এই বাস বন্ধ করে দেয়ায় ভোগান্তি আরও বেশি হয়। কারণ, যাত্রীরা না জেনে টার্মিনাল থেকে ফিরেছে অথবা বেশি টাকা খরচ করে বাসের বদলে ছোট যানবাহন দিয়ে ভেঙে ভেঙে দীর্ঘ পথ পারি দিয়েছে।

তিন দিনের ভোগান্তি শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন সোমবার থেকে পুরোদমে সারা দেশেই চলবে বাস। রবিবার রাতে তিনি বলেন, সারা দেশের পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। আমরা নিরাপদ বোধ করছি। বাস চালানোর মতো পরিবেশ তৈরি হয়েছে।’

‘মালিক-শ্রমিকরা সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্ররা টানা ছয় দিন পর রবিবার রাজধানীর সড়ক ছেড়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে মিছিল করলেও তারা স্কুল কলেজের ছাত্রদের মতো অবস্থান নেয়নি। আর স্কুল কলেজের ছাত্ররা আবার রাস্তায় নামবেন, এমন মনে হচ্ছে না।

এনায়েত উল্লাহ বলেন, তারা আশা করছেন, সড়কে নেমে আর ভাঙচুরের শিকার হতে হবে না, বাধার ‍মুখেও পড়তে হবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD