সংবাদ শিরোনাম:

দুর্নীতি মামলা:ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:05:49 pm, Sunday, 20 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রোববার সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। এ সময় দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাশের সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুদকের পক্ষ থেকে তার সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেয়া হয়েছে।

এর আগে, ১৪ সেপ্টেম্বর এ মামলায় প্রদীপ কুমার দাশকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় শেখ আশফাকুর রহমানের আদালত।

২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

মামলার এজাহারে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় ২০১৮ সালের জুন মাসে অনুসন্ধান শুরু করেছিল দুদক। এরপর সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হলে একই বছরের মে মাসে দুদকে বিবরণী জমা দেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুর্নীতি মামলা:ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশের সময় : 03:05:49 pm, Sunday, 20 September 2020