দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে 'পূজোর ভ্যান' Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে ‘পূজোর ভ্যান’

দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে ‘পূজোর ভ্যান’

দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে 'পূজোর ভ্যান'




নিজস্ব প্রতিনিধি॥ শারদীয় দুর্গাপূজায় বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ‘পূজোর ভ্যান’। ২৪ অক্টোবর মহাঅষ্টমী পূজার দিন সকাল ১০টা থেকে নগরীর সর্ববৃহৎ মন্দির শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে।

 

দুর্গা পূজায় বরিশালে ফ্রি চিকিৎসা দেবে 'পূজোর ভ্যান'

সংগঠনের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে জানান, প্রতিবছর শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসবের আয়োজন করে পূজোর ভ্যান। তবে এই বছরে করোনা সংক্রমনের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

 

 

সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ জানান, এই বছর পূজা উপলক্ষে সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। এখান থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে সকলেই। এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ, করোনা আক্রান্ত দু:স্থ রোগীদের ফল বিতরণ এবং অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণের কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।

 

 

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে বলেন, অষ্টমী পূজার দিন ফ্রি চিকিৎসা দেয়া হবে এই মন্দির প্রাঙ্গন থেকে। এতে বহু মানুষ উপকৃত হবে। উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রয়েল সিটি হাসপাতাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD