দুধে ভেজাল: রাস্তায় দধি ফেলে ভোলায় ব্যবসায়ীদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দুধে ভেজাল: রাস্তায় দধি ফেলে ভোলায় ব্যবসায়ীদের বিক্ষোভ

দুধে ভেজাল: রাস্তায় দধি ফেলে ভোলায় ব্যবসায়ীদের বিক্ষোভ




ভোলা প্রতিনিধি॥  ভোলায় দুধে ভেজাল দেওয়া ও অতিরিক্ত মূল্য নেওয়ার প্রতিবাদে দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে দধি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে রাস্তায় দধি ফেলে বিক্ষোভ করেছে।বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার চত্বরে এ প্রতিবাদ করেন তারা। এ সময় দধি ব্যবসায়ীরা দুধ ব্যবসায়ীদের কাছে ভেজাল দেওয়া দুধ ফিরিয়ে দেন।

দধি ব্যবসায়ীরা জানান, ভোলার মহিষের দধি সারা দেশে সুনাম রয়েছে। কিন্তু ভোলার দুধ ব্যবসায়ীরা বেশি লাভের আসায় মহিষের দুধের সঙ্গে গরুর দুধ ও পানি মিশিয়ে তা আমদের কাছে সরবরাহ করে। এতে করে ওই দুধ দিয়ে দধি তৈরি করা যায় না। যার ফলে এই দধি বাজারে বিক্রি করা যায় না এবং দধি ব্যবসায়ীরা দিনদিন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

তারা আরও জানান, দুধের বাজার ঠিকমত মনিটরিং না করায় দুধ ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দুধের দাম নিচ্ছেন। এতে করে দধি ব্যবসায়ী ও ক্রেতারা প্রতারিত হচ্ছেন।

আদর্শ দধি ভান্ডারের মালিক আব্দুল হাই জানান, রোজা, ঈদ ও বিভিন্ন উৎসবে ভোলার বাজারে দধির চাহিদা বেড়ে যায়। এ সময় দুধ ব্যবসায়ীরা নিম্ন মানের দুধ চড়া মূল্যে বিক্রি করে। কিন্তু সঠিক বাজার মনিটরিং না থাকায় এ চড়া মূল্য দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। এ সকল দুধ দিয়ে মান সম্মত দধি তৈরি করা যায় না। যার কারণে ব্যবসায়ীদের আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।

তিনি আরও জানান, কুরবানি ঈদের ১০ দিন পেরিয়ে গেলেও ঈদের দোহাই দিয়ে দুধ ব্যবসায়ীরা দুধের চড়া মূল্যে নিচ্ছেন।

এ ব্যাপারে ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. ফারুক জানান, গত এক মাস ধরে ভোলায় দুধের বাজার নিয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে আজকে দধি ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে দুধের উচ্চ মূল্য ও ভেজাল প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আমরা দুধের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকায় প্রেরণ করব। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD