সংবাদ শিরোনাম:

দুই হাজার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত পেলেন ঈদ উপহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:26:37 pm, Monday, 18 May 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার এক হাজার ৮৪১ জন ইমাম-মুয়াজ্জিন ও এক’শ মন্দিরের পুরহিতকে তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার দেয়া হয়েছে। একই সাথে এদের মাঝে প্রধানমন্ত্রী দেয়া ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, আমরা যে ত্রাণ দিচ্ছি এ টা কোনো দলীয় ত্রাণ না। যারা দিন আনে দিন খায়, বিশেষ করে অনেক শ্রমিক আছে যাদের কাজ নেই তাদের ঘরে এ ত্রাণ পৌছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং তিনি যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যদি যথাযথভাবে পালন করি ইনশাআল্লাহ তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রী এতো পরিমানে ত্রাণ ও অর্থ সহায়তা দিয়েছেন অতীতে কোনদিন কেউ দেয়নি। গত দুইমাস আমরা জনপ্রতিনিধিরা মানুষের পাশে থেকে এ ত্রাণ বিতরণ করেছি।

এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর

উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক
জহুরুল ইসলাম নকীব ও সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই হাজার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত পেলেন ঈদ উপহার

প্রকাশের সময় : 06:26:37 pm, Monday, 18 May 2020