সংবাদ শিরোনাম:

দুই স্ত্রীর মারামারি: অবশেষে যাকে বেছে নিলেন সেই প্রবাসী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:38:23 am, Wednesday, 26 August 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ১৮ আগস্ট বিকেলে বিদেশ ফেরত স্বামীকে নিয়ে বিমানবন্দরে দুই স্ত্রীর টানাহেঁচড়া ও ঝগড়ার ভিডিও পুরো দেশজুড়ে ভাইরাল হয়েছিল। মালদ্বীপ থেকে প্রবাসী মাঈনুল দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাড়ি কুমিল্লা যাওয়ার জন্য ভাড়া গাড়িতে উঠে বসলেই টেনে নামানোর চেষ্টা করে তার প্রথম স্ত্রী সানজিদা। তার দাবি, ৭ বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন তার স্বামী। এদিকে, অবশেষে স্বামীকে নিয়ে দুই স্ত্রীর দ্বন্দ্বের অবসান হলো। সালিশী বৈঠকে দ্বিতীয় স্ত্রীকে বেছে নিলেন মালদ্বীপ প্রবাসী স্বামী মাঈনুল, প্রথম স্ত্রীকে দেবেন তালাক।

গতকাল সোমবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদের কার্যালয়ে টানা তিন ঘণ্টার সালিসি বৈঠকে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান মাঈনুল।

এর আগে গত মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী মাঈনুলকে নিয়ে তার দুই স্ত্রীর মধ্যে টানাহেঁচড়া ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বিমান বন্দরে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিমানবন্দর থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে স্থানীয় ও পারিবারিকভাবে সমাধানের জন্য মুচলেকা নিয়ে পরিবারের লোকজনের জিন্মায় তাদের হস্তান্তর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মাঈনুল দেশে ফেরার এক সপ্তাহ পর গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদের কার্যালয়ে টানা ৩ ঘণ্টাব্যাপী চলে সালিশী বৈঠক। এতে প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জনান মালদ্বীপ প্রবাসী মাঈনুল মিয়াজি। অবশেষে স্বামীকে নিয়ে দুই স্ত্রীর দ্বন্দ্বের অবসান হলো সালিশী বৈঠকে।

সালিশের সিদ্ধান্ত মোতাবেক প্রথম স্ত্রীর ঘরের সন্তানকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা ও ৫ শতক জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জনান চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

সালিসি বৈঠকে উপস্থিত ছিলেন-কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই স্ত্রীর মারামারি: অবশেষে যাকে বেছে নিলেন সেই প্রবাসী

প্রকাশের সময় : 02:38:23 am, Wednesday, 26 August 2020