বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

দুই সিটি করপোরেশন নির্বাচন: বাণিজ্য মেলা ২ দিন বন্ধ রাখতে ডিএমপির চিঠি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:18:50 pm, Friday, 17 January 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হয়। সেজন্য আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সুপারিশ করে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

ডিএমপি কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায় সেই চিঠিতে উল্লেখ করেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন ভোটের মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন হবে। সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ নির্বাচন কার্যক্রম ও ভোট সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আলাদা ফোর্স নিয়োগ করতে হবে। এছাড়া স্ট্রাইকিং ও মোবাইল ডিউটি করার জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অধিক সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন। সব মিলিয়ে ভোট গ্রহণের দিনে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্য মেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না। এসব বিষয় বিবেচনা করে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সুপারিশ করা হচ্ছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য মেলায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার ২০৫ জন সদস্য ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছেন। ভোটের দিন এ বিপুল সংখ্যক সদস্যের প্রয়োজন পড়বে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ডিএমপি থেকে এ সংক্রান্ত চিঠিটি পেয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠিসহ পাঠিয়েছি। কমিশন বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

দুই সিটি করপোরেশন নির্বাচন: বাণিজ্য মেলা ২ দিন বন্ধ রাখতে ডিএমপির চিঠি

প্রকাশের সময় : 02:18:50 pm, Friday, 17 January 2020