বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দুই শিশু সন্তানকে রেখে নদীতে ঝাঁপ দিলেন মা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:53:59 am, Wednesday, 12 February 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সেতুর ওপর দুই শিশু সন্তানকে রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন আফরোজা খান (২৩) নামের এক নারী। মঙ্গলবার গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী মধুমতী নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতুতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার স্টেশনের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই নারীর খোঁজ পায়নি।

নিখোঁজ আফরোজা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সোনারগাতী গ্রামের প্রবাসী অলিউর জামানের স্ত্রী ও দুই সন্তানের জননী। আফরোজার বাবার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া গ্রামে। তিনি ৭ বছর বয়সী মেয়ে ও সাড়ে ৪ বছর বয়সী ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা গ্রামে ভাড়াবাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বোরকা পরা এক নারী দুই শিশুসহ সেতুতে এসে নামেন। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে ওই নারী তার সন্তানদের কাছে ব্যাগ ও মুঠোফোন রেখে নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে থাকা দুটি শিশু এ সময় চিৎকার করলে লোকজন ছুটে আসে। পরে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার স্টেশনের ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালালেও সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান না পেয়ে আলোক স্বল্পতার জন্য অভিযান স্থগিত ঘোষণা করে।

আফরোজার ভাই মোহাম্মদ উল্লাহ জানান, ৮/৯ বছর আগে তার বোনের বিয়ে হয়। আফরোজার স্বামী ৫ বছর আগে ওমান যায়। তবে ভগ্নিপতি বিদেশ থেকে ঠিকমতো বউ-বাচ্চার খরচ পাঠাতো না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। এরই জেরে আফরোজা আত্মহত্যার পথ বেছে নেন বলে জানান তিনি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ভয়েস অব বরিশালকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আফরোজা সেতু থেকে লাফিয়ে পড়েন বলে শুনেছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দুই শিশু সন্তানকে রেখে নদীতে ঝাঁপ দিলেন মা

প্রকাশের সময় : 10:53:59 am, Wednesday, 12 February 2020