সংবাদ শিরোনাম:

দুই পায়ের রগ কাটা অবস্থায় লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:57:40 pm, Monday, 18 July 2022
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে সৈয়দ আ. লতিফ (৬০) নামের এক শারিরীক প্রতিবন্ধি বৃদ্ধের দুই পায়ের রগ কাটা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ জুলাই রবিবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে খাট ও হুইল চেয়ারের ওপর তার দু’পায়ের রগকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তিনি অত্যন্ত সদালাপী ও মিষ্টভাষী একজন মানুষ ছিলেন।

প্রথম জীবনে পায়ে পায়ে প্যাটেলের রিক্সা চালিয়ে জীবন-জিবীকা নির্বাহ করতেন। তাকে মেরে ফেলতে পারে এমন কোন কাজ তার ধারা কখনও সংঘঠিত হতে পারে বলে স্থানীয়দের জানা নেই। তবে (প্রায় ২০ বছর আগে) রিক্সা চালিয়ে বাড়ি ফিরে নিজের গৃহ পালিত পশু ছাগলের জন্য মেহেগিনি গাছের পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে তিনি অসুস্থ্য হন।

স্থানীয়রা আরও জানান, এক পর্যায়ে তার কোমড়সহ দুই পা অবশ হয়ে যায়। পক্ষাঘাতগস্থ হয়ে সেই থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন। তার একমাত্র ছেলে ঢাকায় ও তিন মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকায় তিনি বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে থাকতেন।

এ বিষয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন, ২০ বছরের অধিক সময় ধরে পক্ষাঘাতগ্রস্থ লতিফ মীর শারিরীক অসুস্থতা ও অক্ষমতার কারনে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশের পাশে ব্লেড পাওয়া গেছে বলেও জানান তিনি। খবর পেয়ে বানারীপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া বরিশালের সিআইডির একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

নিহত লতিফ’র বাবাও বাবাও স্ট্রোক করে শয্যাশায়ী। ঘটনার সময় তার স্ত্রী বরিশাল শহরে ছিলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিনের শারিরীক অসুস্থতার জন্য সাম্প্রতিক সময়ে সৈয়দ আ.লতিফ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই পায়ের রগ কাটা অবস্থায় লাশ উদ্ধার

প্রকাশের সময় : 10:57:40 pm, Monday, 18 July 2022