সংবাদ শিরোনাম:

দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:27:03 pm, Friday, 16 April 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ এপ্রিল) তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, রফিকুল ইসলামের মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।

গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

রফিকুল ইসলামের বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই দিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম

প্রকাশের সময় : 10:27:03 pm, Friday, 16 April 2021