দীর্ঘ ছুটির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত ‘শিগগিরই’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দীর্ঘ ছুটির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত ‘শিগগিরই’

দীর্ঘ ছুটির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত ‘শিগগিরই’

দীর্ঘ ছুটির পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত ‘শিগগিরই’




ববি প্রতিনিধি॥ করোনা মহামারির দীর্ঘ ছুটির পর বিশ্ববিদ্যালয়গুলো খুলছে। শিক্ষার্থীদের টিকা দেওয়া সাপেক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু করতে পারবে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয় হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন, কবে হল খুলবে। বিভিন্ন সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা ববির হল খোলার দাবি জানাচ্ছেন।

 

 

আর বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিগগিরই হল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। অক্টোবরের ভিতরই হল খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

 

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী মিসাদ বলেন, করোনাকালীনে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক হলের শিক্ষার্থীরা বাড়ি বা বিভিন্ন জায়গায় থেকেছেন। বর্তমানে সশরীরে পরীক্ষা শুরু হওয়ায় আবাসিক শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। তারা রীতিমতো বিভিন্ন ম্যাসে থেকে পরীক্ষাগুলো দিচ্ছে। তবে অস্বচ্ছল শিক্ষার্থীরা ম্যাসে থেকে পরীক্ষা দেওয়া নিয়ে সমস্যায় পড়েছেন। কারণ বর্তমানে ম্যাস মালিকরা রুম ভাড়া দিতে চাইলে ৩-৬ মাসের রেস্ট্রিকশন বা এ্যাডভ্যান্স দিয়ে উঠতে হচ্ছে যা অসচ্ছল শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন।

 

 

হল খোলার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, হল খোলার ব্যাপারে আমরাও খুব দ্রুত সিদ্ধান্ত নেবো। আগামী ২৭ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল ও ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। তবে, আশা করি অক্টোবরের ভিতরই হল খোলার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD