দিন-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ Latest Update News of Bangladesh

রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দিন-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ

দিন-দুপুরে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ




অনলাইন ডেস্ক :
‘আমার বোনরে ধর্ষণ করছে ওরা,প্লিজ ভাই একটা রিপোর্ট কইরা দেন,গরীব মানুষ আমরা যেন বিচার পাই’,অপরিচিত ফোনকল রিসিভ করতেই বিপরীত দিক থেকে এক ভাইয়ের ধর্ষিতা বোনের জন্য এমন আকুতি।বরগুনার তালতলী উপজেলা কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালী গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।রোববার (৯সেপ্টেম্বর) দুপুরে প্রতিবেশী দুই যুবক ঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।রাত আটটার দিকে গৃহবধূকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন গৃহবধূ জানান,তার স্বামী ঢাকায় কাজ করেন।আড়াই বছরের শিশু সন্তান নিয়ে তিনি বাবার বাড়ির কাছেই বসবাস করেন।রোববার দুপুরে রান্না শেষে বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েন।এ সুযোগে প্রতিবেশী আরিফ খান (২৩) ও নুরুল হক (২৫) নামের দুই যুবক বাড়িতে প্রবেশ করে।আরিফ খান খড়ের ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধর্ষণ করেন।এসময় নুরুল হক দরজায় পাহারার দায়িত্বে ছিল।ধস্তাধস্তির এক পর্যায়ে শিশু সন্তানের ঘুম ভেঙে কান্না দৃশ্য দেখে চিৎকার শুরু করে।টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ ও নুরুল হক পালিয়ে যায়।পরে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.নীহার রঞ্জন বৈদ্য জানান,প্রাথমিক আলামতে ধর্ষণের আলামত মিলেছে।তাকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। পরীক্ষা নীরিক্ষার পর চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে।বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে গৃহবধূর খোঁজ খবর নিয়েছে।আমি তালতলী থানা কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছি।তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।অভিযোগের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD