বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

দিনের বেলায় উন্মুক্ত স্থান বা রাস্তায় বর্জ্য না ফেলতে ঢাকাবাসীকে অনুরোধ মেয়র তাপসের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:33:28 am, Tuesday, 14 July 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনের বেলায় উন্মুক্ত স্থান বা রাস্তায় বর্জ্য না ফেলতে ঢাকাবাসীকে অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১৩ জুলাই) বিকালে নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাচ্ছি। এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সব কার্যক্রম সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে সম্পাদন করা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, সকাল ৬টার পরে ঢাকাবাসীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া।

ঢাকাবাসীর পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে ডিএসসিসি’র মেয়র আরও বলেন, আপনারা দিনের বেলায় রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে কোনও ধরনের ময়লা-আবর্জনা ফেলবেন না। আমাদের বর্জ্য সংগ্রহকারীরা আপনাদের বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে ময়লা-আবর্জনা সংগ্রহ করে সিটি করপোরেশনের নির্ধারিত কন্টেইনার বা অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) নিয়ে যাবেন। তাই দিনের বেলায় আপনাদের কোনও ধরনের বর্জ্য জমা হলে তা রাস্তায় বা উন্মুক্ত স্থানে ফেলবেন না। সেজন্য শিগগিরই আমরা নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করবো।

তাপস বলেন, ‘নতুন কর্মপরিকল্পনা ও ব্যবস্থাপনার আওতায় আমরা ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৭৫ জন প্রাইমারি বর্জ্য সংগ্রহ সেবাদানকারী (পিসিএসপি) নিয়োগ করবো। সুনির্দিষ্ট শর্তাবলী উল্লেখপূর্বক তাদেরকে নিবন্ধিত করা হবে এবং শর্ত ভঙ্গ করলে তাদের নিবন্ধন বাতিল করা হবে।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন ও ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

দিনের বেলায় উন্মুক্ত স্থান বা রাস্তায় বর্জ্য না ফেলতে ঢাকাবাসীকে অনুরোধ মেয়র তাপসের

প্রকাশের সময় : 12:33:28 am, Tuesday, 14 July 2020