বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দাফনের এক মাস আট দিন পর ভোলায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:26:01 pm, Monday, 10 February 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  দাফনের এক মাস আট দিন পর ভোলায় কবর থেকে লাইজু আক্তার নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় ভোলার অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মহশিন ফারুকের নেতৃত্বে দৌলতখান থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

অ্যাডিশনাল এসপি মহশিন ফারুক জানান, আদালতের আদেশে ময়না তদন্তের জন্য কবর থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। নিহত গৃহবধূ দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আদালতে ভাইয়ের এমন অভিযোগের প্রেক্ষিতে ওই লাশ উত্তোলন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রাতে উপজেলার চরপাতা এলাকার মো. মোশারেফ হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে লাইজু আক্তারকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঘরে লাশ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ লাইজুর শ্বশুরবাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই ইসমাইল সিকদার বাদী হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাতজনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দাফনের এক মাস আট দিন পর ভোলায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

প্রকাশের সময় : 05:26:01 pm, Monday, 10 February 2020