সংবাদ শিরোনাম:

দশমিনায় হাতকড়াসহ পালিয়ে গেলেন যুবদল নেতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:45:22 pm, Tuesday, 8 June 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনায় মাদকাসক্ত যুবদল নেতা মো. নজরুল ইসলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে হাতকড়াসহ পালিয়েছেন। গত বুধবার দুপুরে দশমিনার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম বাঁশবাড়িয়া গ্রামের মো. সেকান্দার মোল্লার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এসআই তৌসিফ ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় মো. নজরুলকে আটক করে। পুলিশের দাবি আটককৃত নজরুল ধস্তাধস্তি শেষে হাতকড়ার একাংশ নিয়ে পালিয়ে যান। আটককৃত নজরুল ইসলামকে পালিয়ে যেতে সহায়তা করায় তার বড় ভাই আল-আমিন ও সোহাগ বেপারীকে আটক করা হয়েছে।

দশমিনা থানার ওসি মো. জসীম জানান, গাঁজাসহ নজরুলকে আটক করলে তার বড় ভাই আল-আমিন ও সোহাগ বেপারীসহ ৫-৭ জনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি শেষে হাতকড়ার একাংশ নিয়ে নজরুল পালিয়ে যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দশমিনায় হাতকড়াসহ পালিয়ে গেলেন যুবদল নেতা

প্রকাশের সময় : 10:45:22 pm, Tuesday, 8 June 2021