সংবাদ শিরোনাম:

দর্শনীয় স্থান জিয়া উদ্যানের ইতিহাস পুনরুদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:08:05 pm, Wednesday, 19 March 2025
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদ অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে ‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে আবার ‘জিয়া উদ্যান’ নামে পরিচিত হবে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই উদ্যানের নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়েছিল। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত এই জিয়া উদ্যান দেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি অবস্থিত, এবং তার সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাজার কমপ্লেক্স। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, পরিবার-পরিজন নিয়ে এখানে আসেন। জিয়ারত করতে আসা মানুষের মধ্যে এখানকার পরিবেশ ও ঐতিহাসিক গুরুত্বের প্রতি এক বিশেষ শ্রদ্ধা ও আগ্রহ রয়েছে।

এ সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রাজধানীর ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার হলো, তেমনি এটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দর্শনীয় স্থান জিয়া উদ্যানের ইতিহাস পুনরুদ্ধার

প্রকাশের সময় : 07:08:05 pm, Wednesday, 19 March 2025