দখলদারদের কবলে বরিশাল মহাসড়কের জমি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দখলদারদের কবলে বরিশাল মহাসড়কের জমি

দখলদারদের কবলে বরিশাল মহাসড়কের জমি

বরিশাল মহাসড়ক
বরিশাল মহাসড়ক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনা ভাইরাসের কারণে প্রশাসনসহ সাধারণ মানুষ আতঙ্কিত থাকলেও তার কোন প্রভাব পরেনি ভূমিদস্যু কিংবা দখলবাজদের উপর। বরং করোনা ভাইরাসকে পূঁজি করে ওই প্রভাবশালী মহলটি সরকারী জমিতে পাকাস্থাপণা নির্মাণ, সরকারী খালের জমি বিক্রি ও সওজের গাছ কর্তণ শুরু করেছে।

 

 

সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে সরকারী খাল দখল করে তার উপর নির্মান করা হয়েছে একাধিক দোকান ঘর। এছাড়াও কয়েকটি দোকানের নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের পাশে (আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে) সরকারি খাল দখল করে তার মধ্যে প্রায় ৭/৮টি দোকান ঘর নির্মান করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এক্ষেত্রে কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি নেওয়া হয়নি। তবে কয়েকজন দোকান উত্তোলণকারীরা জানিয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা নুরু ফকিরের কাছ থেকে তারা পজিশন ক্রয় করে দোকান ঘর উত্তোলন করেছেন।

 

অপরদিকে মহাসড়কের আশোকাঠী প্রশিক্ষা অফিস সংলগ্ন এলাকায় একটি সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন ফকিরের বিরুদ্ধে। এ ছাড়া তিনি সরকারী খালের অধিকাংশ দখল করে পাকা স্থাপণা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। গাছ কাঁটার বিষয়টি স্বীকার করে এ ব্যাপারে সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলন খলিফা।

 

এছাড়া উজিরপুর উপজেলার পুরাতন জয়শ্রী এলাকায় সড়কের পাশে সরকারী জমিতে পাকাস্থাপণা নির্মাণ কাজ শুরু করেছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। করোনার মধ্যে প্রভাবশালীদের দখল বাণিজ্য অব্যাহত থাকলেও বিষয়টি দেখার যেন কেউ।
এ ব্যাপারে বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ খানের সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রতিটি অভিযোগের খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD