বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন যুগের সূচনা, ঘোষণা দিলেন উপদেষ্টা সাখাওয়াত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:30:37 pm, Saturday, 10 May 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের বড় আশার আলো দেখালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার (১০ মে) বরিশাল সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একাধিক বৃহৎ উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেন, যা বরিশালসহ ছয় জেলার মানুষের যাতায়াত, ক্রীড়াঙ্গন ও জীবনমানের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। সভায় উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “বিগত ১৭ বছরে বরিশালের তেমন কোনো উন্নয়ন চোখে পড়ে না। ঢাকার সঙ্গে তুলনা না করে বাস্তবতার নিরিখে দেখলে বোঝা যায়, এই অঞ্চলের মানুষ কীভাবে পিছিয়ে রয়েছে।”

সবচেয়ে বড় ঘোষণাগুলোর একটি ছিল ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক প্রকল্প, যার কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান তিনি। এছাড়া বহু আকাঙ্ক্ষিত মীরগঞ্জ ব্রিজ নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

শুধু সড়ক নয়, বরিশালের ক্রীড়াঙ্গনের দিকেও দৃষ্টি দিয়েছেন উপদেষ্টা। তিনি জানান, “ফরচুন বরিশাল দুইবার বিপিএলে চ্যাম্পিয়ন হলেও এখানকার স্টেডিয়ামে মানসম্মত খেলা হয় না। চলমান উন্নয়ন কাজ অত্যন্ত ধীর। বিসিবিকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে মাঠ উপযোগী করতে হবে।”

এছাড়াও, বন্ধ থাকা স্টিমার সার্ভিস চালুর প্রস্তুতি চলছে এবং হিজলার মৌলভীর হাট লঞ্চঘাট পুনরায় চালু করা হয়েছে বলে জানান তিনি। বরিশালের ঐতিহ্যবাহী বেল্স পার্ককে আধুনিকায়ন এবং বিশুদ্ধ পানি সরবরাহ, নদী ভাঙন প্রতিরোধ ও খাল খননসহ একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন।

সবশেষে তিনি বলেন, “আমি বরিশালের সন্তান, তাই এই অঞ্চলের উন্নয়ন আমার দায়িত্বও বটে। যা কিছু করা সম্ভব, আমি করে যাবো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন যুগের সূচনা, ঘোষণা দিলেন উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশের সময় : 07:30:37 pm, Saturday, 10 May 2025