সংবাদ শিরোনাম:

থামছেই না তুবার কান্না, মা ঘরে ফিরছেন না কেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:04:46 pm, Friday, 26 July 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  রাজধানীর বাড্ডা এলাকায় গুজবের গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর চার বছরের শিশু তুবার কান্না যেন থামছেই না। সে জানে তার মা বাসার বাইরে তার জন্য জামা কিনতে গেছেন। এখনো কেন মা ঘরে ফিরছেন না, এমন প্রশ্ন তার। সে অপেক্ষা করেই যাচ্ছে। কিন্তু এই অপেক্ষা যে শেষ হবার নয়, তা জানে না শিশু তুবা।

তাসলিমা বেগম রেনুর হতাকারীদের বিচারের দাবিতে শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের পর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে এলাকাবাসী ও নিহতের স্বজনরা এক মানববন্ধন করেন। সেখানে রেনুর পাশাপাশি তার ছোট্ট শিশু তুবার কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে বলা হয়, রেনুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচার আইনের আত্ততায় আনতে হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিলে ভবিষ্যতে কাউকে এমনভাবে প্রাণ হারাতে হবে না।

মানববন্ধনে রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা ও ভাগ্নে সৈয়দ নাছির উদ্দিন টিটু বলেন, এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শান্তি এখন সময়ের দাবি। আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার না করলে রেনুর মতো আগামীতে অন্য কেউ এ রকম মর্মান্তিক হত্যার শিকার হতে পারে। এ সময় রেনুর ছোট মেয়ে তুবার কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

মানববন্ধনটি মহাখালী গাউসুল আজম মসজিদ থেকে ওয়্যারলেস গেইট হয়ে স্কয়ার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

থামছেই না তুবার কান্না, মা ঘরে ফিরছেন না কেন

প্রকাশের সময় : 07:04:46 pm, Friday, 26 July 2019