থানায় ঢুকে মহিলা ভাইস চেয়ারম্যান'র গুন্ডামি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




থানায় ঢুকে মহিলা ভাইস চেয়ারম্যান’র গুন্ডামি

থানায় ঢুকে মহিলা ভাইস চেয়ারম্যান’র গুন্ডামি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় থানায় ঢুকে পুলিশকে মারধরের অপরাধে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা থানার ভেতর থেকেই পুলিশ তাকে আটক করে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, থানার ভেতরে কর্তব্যরত পুলিশ কনস্টেবলের সঙ্গে অশোভন আচরণ ও মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে একজন আসামিকে ছাড়িয়ে নিতে থানার ভেতরে প্রবেশ করেন ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।

এ সময় হাজতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলের সঙ্গে অশোভন আচরণ করে ওই আসামিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। বাধা দিলে ওই পুলিশ সদস্যকে মারধর করেন। পরে পুলিশ সদস্যরা ফাতেমা মনিরকে আটক করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, এর আগেও ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের বিরুদ্ধে সাবেক এমপি সারাহ বেগম কবরী, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস ও শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশের সঙ্গে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD