সংবাদ শিরোনাম:

থানায় ঢুকে ছুরি নিয়ে পুলিশকে ধাওয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:57:02 pm, Tuesday, 1 September 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরের মুখে দাড়িওয়ালা এক যুবক ঢোকে। সে থানার ভেতরে পায়চারি করতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা তাকে থানায় আসার কারণ জিজ্ঞাস করে। সাথে সাথেই যুবকের সাথে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

ওই যুবক পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালিয়ে যান। তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হন। পরে থানার সামনে থেকে যুবককে অনেক চেষ্টার পর আটক করে হাজতে রাখা হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করলো। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

থানায় ঢুকে ছুরি নিয়ে পুলিশকে ধাওয়া

প্রকাশের সময় : 08:57:02 pm, Tuesday, 1 September 2020