ত্রিমুখী সংঘর্ষ:বরিশালের উজিরপুরে চালকদের বেপরোয়া গতি ও প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ত্রিমুখী সংঘর্ষ:বরিশালের উজিরপুরে চালকদের বেপরোয়া গতি ও প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা

ত্রিমুখী সংঘর্ষ:বরিশালের উজিরপুরে চালকদের বেপরোয়া গতি ও প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা

ত্রিমুখী সংঘর্ষ:বরিশালের উজিরপুরে চালকদের বেপরোয়া গতি ও প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বাস-কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্স ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

 

বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উজিরপুরে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়ি কেটে মরদেহ ও আহতদের উদ্ধার করতে হয়েছে। ধারণা করা হচ্ছে, চালকদের বেপরোয়া গতি ও প্রবল বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

 

 

গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক কুমার জানান, বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়ায় বরিশাল থেকে খুলনাগামী কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।

 

একই সময় কুয়াকাটা থেকে ঢাকাগামী মায়া পরিবহনের বাসটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD