ত্রাণ বিতরণে অনিয়ম তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে তিন সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ত্রাণ বিতরণে অনিয়ম তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে তিন সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান

ত্রাণ বিতরণে অনিয়ম তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে তিন সাংবাদিককে পেটালেন ইউপি চেয়ারম্যান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের খবর প্রচার করায় হবিগঞ্জের নবীগঞ্জে তিন সাংবাদিককে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ই‌উপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) বিকালে আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগকারীরা জানায়, বিকালে আউশকান্দি বাজারে দেশীয় অস্ত্রসহ ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী নিয়ে দৈনিক প্রতিদিনের সংবাদে উপজেলা প্রতিনিধি সুলতানের ওপর হামলা করে হারুন চেয়ারম্যান। তিনি ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন সুলতানকে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেয়ে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুজিবুর রহমান এবং চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমেদ আহত হন।

 

স্থানীয়রা সুলতানকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে আহত মুজিবুর ও বুলবুল নবীগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন।

 

আহত সাংবাদিক বুলবুল আহমেদ বলেন, ‘ইউপি চেয়ারম্যান হারুনের চাল বিতরণের অনিয়ম চিত্র তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছেন তিনি। সুলতানকে রক্ষা করতে গেলে আমার ওপরও হামলা করা হয়। এর আগেও চেয়ারম্যান হুমকি দিয়েছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সরকারি ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হারুন। কিন্তু ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তিনি দেন ৫ কেজি করে। এ নিয়ে ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এরপরই হামলার ঘটনা ঘটে।

 

ওসি আজিজুর রহমান বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। বিস্তারিত জানতে পারিনি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব‌্যবস্থা গ্রহণের জন‌্য ইতোমধ্যে বলা হয়েছে। ইউপি চেয়ারম‌্যান হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাংবাদিকরা মামলা করলে আমরা আসামিদের গ্রেফতারের ব‌্যবস্থা করবো। ইতোমধ্যে আমি আহত সাংবাদিকদের হাসপাতালে দেখে এসেছি।’

 

এই ঘটনার পর ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD