ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ ৪ দলের প্রতীক বাতিল Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ




ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ ৪ দলের প্রতীক বাতিল

ত্রয়োদশ নির্বাচনে পোস্টাল ব্যালটে নৌকাসহ ৪ দলের প্রতীক বাতিল




ডেস্ক রিপোর্ট ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না নৌকা সহ চারটি দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কোনো স্থগিত বা নিষিদ্ধ দলের প্রতীক অন্তর্ভুক্ত করা হবে না।

নির্বাচন কমিশনার আরও জানান, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে বুধবার (১০ ডিসেম্বর) সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার প্রক্রিয়ায় রাজনৈতিক দল ও অন্যান্য অংশগ্রহণকারীর সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে।

এবার নির্বাচনে প্রতীকের তালিকায় রাখা হয়েছে ১১৯টি প্রতীক, তবে পোস্টাল ব্যালটে থাকবে ১১৫টি। নিষিদ্ধ বা স্থগিত প্রতীকের মধ্যে রয়েছে: নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা, নিবন্ধন বাতিল ফ্রিডম পার্টি (কুড়াল), ঐকবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি) এবং পিডিপি (বাঘ)।

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি, এবং দাবি-আপত্তি নিষ্পত্তির পরে আরও দুটি দল তালিকায় যুক্ত হবে। ২০০৮ সাল থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেয়েছে।

নির্বাচন কমিশনের এ পদক্ষেপ ভোটারদের জন্য স্বচ্ছতা এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD