তোপের মুখে ঠিকাদার মাহফুজ খান, নতুন করে কাজ করার প্রতিশ্রুতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তোপের মুখে ঠিকাদার মাহফুজ খান, নতুন করে কাজ করার প্রতিশ্রুতি

তোপের মুখে ঠিকাদার মাহফুজ খান, নতুন করে কাজ করার প্রতিশ্রুতি




থানা প্রতিনিধি॥ জনপ্রিয় অনলাইন ভয়েস অব বরিশালসহ বিভিন্ন পত্রিকায় “বরিশালে ৩০ কোটি টাকার রাস্তায় নিম্নমানের সামগ্রী দিলেন মাহফুজ খান” সংবাদ প্রকাশের পর অবশেষে ৩০ কোটি টাকা ব্যয়ে ১৮ফুট প্রশস্তের সড়কে হাত দিয়ে উঠানো কার্পেটিং রাস্তার কাজ পুনরায় নতুন করে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার এমএম এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী মাহফুজ খান।

শনিবার দুপুরে ঠিকাদার মাহফুজ খান বরিশাল এলাকার উত্তরে ২০ কিলোমিটার অংশে ১নং খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই সুধীর মেম্বরের বাড়ির সামনের ব্রীজ থেকে বাকাই ফিরোজার মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের কাজ পরিদর্শন করেন। স্থানীয় বিক্ষুব্ধ জনগনকে সাথে নিয়ে নির্মানাধীন পরিদর্শনকালে মাহফুজ খান কাজের মান সন্তোষজনক না হওয়ায় সড়কের কার্পেটিং উঠিয়ে পুণঃরায় প্রাইম করে নতুন করে কার্পেটিং ও গাইড ওয়ালের মাধ্যমে পাইলিং নির্মানের প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি কন্টাক্ট রেবার সর্দার বাবুল ও তার শ্রমিকদের কাজের সাইট থেকে বাদ দেয়ার ঘোষণা দেন। নতুন করে সড়ক নির্মানের প্রতিশ্রুতিতে বিক্ষুব্ধরা সন্তোষ প্রকাশ করেন। ঘটনার সত্যতা স্বীকার করেন ২নং ওয়ার্ড মেম্বর সুধীর রঞ্জন হালদার।

প্রসংগত, বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় আগৈলঝাড়া উপজেলা সদর থেকে রাজিহার হয়ে ঘোষেরহাট পর্যন্ত বরিশাল অংশে ৩০কোটি টাকা ব্যায়ে দুটি কালভার্টসহ ১৮ফুট প্রশস্তের ১২ দশমিক ৭০ কিঃ মিঃ সড়ক নির্মানের কাজ বাস্তবায়নের কাজ চলছে। সড়ক বিভাগের ওয়ার্ক এসিস্ট্যান্ট শামসুল হকের উপস্থিতিতে বুধবার ওই সড়কে নিম্নমানের কার্পেটিং করা হলে ওই কার্পেটিং ঢালাই হাত দিয়ে টেনে তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে তোপের মুখে পড়ে আত্মগোপনে করেন ওয়ার্ক এসিস্ট্যান্ট শামসুল হক। এর পরে কাজ বন্ধ করে দিয়েছিল স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD