তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত!

তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত!




আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে পৌঁছানোর সময় ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে দেখা গেছে এক অস্বাভাবিক দৃশ্য। গত মঙ্গলবার হাজার হাজার কালো কাক শহরের আকাশে উড়তে শুরু করলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। সুউচ্চ ভবন ও বিশেষ করে আজরিয়েলি টাওয়ার ঘিরে পাখিদের বিশাল ঝাঁক দীর্ঘ সময় ধরে ঘুরতে থাকায় ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে শুরু হয় নানা ব্যাখ্যা ও আলোচনা। অনেক নেটিজেন এটিকে ‘প্রলয়ের পূর্বাভাস’ কিংবা যুদ্ধের অশুভ ইঙ্গিত হিসেবে দেখছেন। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় যখন উত্তেজনা তুঙ্গে, তখন আকাশজুড়ে কালো পাখির উপস্থিতি মানুষের ভীতিকে আরও বাড়িয়ে দেয়।

ধর্মীয় মহলেও বিষয়টি আলোচনায় আসে। বাইবেলের বুক অফ রেভেলেশন থেকে উদ্ধৃতি দিয়ে কেউ কেউ দাবি করেন, বড় যুদ্ধের আগে পাখিদের অস্বাভাবিক সমাবেশ ঘটার উল্লেখ রয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, এই দৃশ্য ধর্মবিশ্বাসীদের মনে গভীর শঙ্কা সৃষ্টি করেছে।

ইতিহাসেও পাখির আচরণ নিয়ে নানা বিশ্বাস প্রচলিত রয়েছে। প্রাচীন রোমে ‘অগার’ পুরোহিতরা পাখির উড্ডয়ন দেখে যুদ্ধ বা নেতৃত্ব নির্ধারণের পূর্বাভাস দিতেন। আবার টাওয়ার অফ লন্ডনের দাঁড়কাকদের ঘিরে ব্রিটিশ রাজতন্ত্রের পতনের কিংবদন্তিও আজও প্রচলিত।

তবে বিজ্ঞানীরা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ ‘বার্ড ফ্লাইওয়ে’, যেখানে প্রতি বসন্তে কোটি কোটি পরিযায়ী পাখি চলাচল করে। মার্চ মাসে ‘হুডেড ক্রো’ প্রজাতির কাক প্রজনন মৌসুমে বড় দলে উড়তে দেখা যায়, যা সম্পূর্ণ স্বাভাবিক আচরণ।

পরিবেশগত পরিবর্তন, খাবারের প্রাচুর্য বা আকস্মিক শব্দেও পাখিরা দলবদ্ধভাবে আকাশে উড়তে পারে বলে জানিয়েছেন গবেষকরা। তবু মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত সেনা মোতায়েন অনুমোদন এবং দুই হাজারের বেশি প্রাণহানির খবর মানুষের মনে ভয় ও অনিশ্চয়তাকে আরও উসকে দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD