তৃনমূল থেকে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে' Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তৃনমূল থেকে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে’

তৃনমূল থেকে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে’




বাবুগঞ্জ প্রতিনিধি: ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অাওয়ামীলীগ নেতা কর্মীদের সংগঠিত হয়ে শক্তিশালী হতে হবে। তৃনমূল থেকে যড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। ৭৫এর ঘাতকদের বিশ্বাস করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতী হারিয়েছে। তেমনি আওয়ামীলীগের মধ্যেই বিএনপি-জামায়াতের এজেন্টরা ঘাপটি মেরে অাছে। এদেরকে চিহৃত করে এখনই বয়কট না করলে দলের তথা দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমুল সংগঠিত করার বিকল্প নাই “।

 

বাবুগঞ্জর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কতৃক জাতী শোক দিবস ও বঙ্গবন্ধুর হত্যা প্রতিবাদে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন এসব কথা বলেন।

 

শনিবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম আর বাদল বিশ্বাস’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান এসএম তারিকুল ইসলাম তারেক, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন আনিচ মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নান্না আকন, ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, মোঃ নয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আলা উদ্দিন, আওয়ামী নেতা রহিম প্যাদা, যুবলীগ নেতা নাদিম আল হেলাল, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সাগর হোসেন, রিয়াদ, মোঃ হাচান প্রমুখ।

সভা শেষে ১৫ অগাষ্টে ঘাতকের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আব্দুর রব সেরনিয়াবাদের পরিবারের নিহত সকল সহিদদের আত্মার মাগফিরত জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD