সংবাদ শিরোনাম:

তৃতীয় ধাপে বরিশালে পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:35:48 pm, Monday, 11 January 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তৃতীয় ধাপে বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আাগামী ৩০ জানুয়ারি। সোমবার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রথমে গৌরনদী পৌর নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের হারিছুর রহমান হারিছ ও বিএনপি’র জহির সাজ্জাদ হান্নান, ৯টি ওয়ার্ডের ২৯জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরতি ওয়ার্ডের ৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম।

এদিকে দুপুরে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৩ মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান, বিএনপি’র জিয়াউদ্দিন সুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন নারী কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল-হাদী।

এসময় রিটার্নিং কর্মকর্তারা অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থীদের সহযোগীতা কামনা করেন। প্রতীক বরাদ্দের পরপরই গণসংযোগসহ প্রচারণায় নেমে যান প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গৌরনদী পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৯৬টিতে মোট ভোটার ৩৩ হাজার ৪০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭শ’ ৯৯ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৬শ’ ৯ জন।

অপরদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৭৫টিতে মোট ভোটার ২৫ হাজার ৮শ’ ৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১শ’ ৭৩জন এবং ১২ হাজার ৭শ’ ১৫ জন নারী ভোটার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তৃতীয় ধাপে বরিশালে পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশের সময় : 09:35:48 pm, Monday, 11 January 2021