তীব্র তাপদাহে অতিষ্ঠ নামলো স্বস্তির বৃষ্টি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তীব্র তাপদাহে অতিষ্ঠ নামলো স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহে অতিষ্ঠ নামলো স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহে অতিষ্ঠ নামলো স্বস্তির বৃষ্টি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বেশ কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। অবশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নামলো স্বস্তির বৃষ্টি। সোমবার সন্ধ্যায় নগরবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা শহর।

 

 

এদিকে এমন বৃষ্টিস্নাত আবহাওয়া আরো কিছুদিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, বিহার, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

 

 

ফলে খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি বা ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

 

এদিকে এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগরসহ দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে বিচরণ করা মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের গভীর সমুদ্রে না গিয়ে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

 

রোববার দিবাগত রাত ১ টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD