বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে বরিশাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:16:13 pm, Tuesday, 4 August 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, দেশে বর্ষাকালে মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও গত চার-পাঁচ দিন মৌসুমি বায়ু কম সক্রিয় আছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে কম। এর ফলে গরম বেড়েছে বেশি। বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। সে জন্য দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ুর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি বেশি হলে সেটি সূর্যের তাপমাত্রাকে ধরে রাখে। ফলে গরম বেশি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা এবং বরিশালে এরই মধ্যে গত রাত থেকে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। এরই মধ্যে সকালে রাজধানী ঢাকায়ও বৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে বরিশাল

প্রকাশের সময় : 03:16:13 pm, Tuesday, 4 August 2020