বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

তীব্র গরমের মধ্যে সুখবর, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:14:45 pm, Sunday, 21 April 2024
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে চলমান তাপদাহের কারণে ১২ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে তিন জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রির ঘর। তবে তীব্র গরমের মধ্যে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের ১২ জেলায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে এদিন তীব্র তাপ অনুভূত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ৪০ ডিগ্রির ওপরে আছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪, ঈশ্বরদীতে ৪২, মোংলায় ৪১ দশমিক ৭, রাজশাহীতে ৪১ দশমিক ৫, কুমারখালী ও খুলনায় ৪১ দশমিক ২, গোপালগঞ্জে ও ফরিদপুরে ৪০ দশমিক ৮, টাঙ্গাইলে ৪০ দশমিক ৪, সাতক্ষীরায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ বরিশাল বিভাগ এবং রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, রংপুর বিভাগে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

তীব্র গরমের মধ্যে সুখবর, ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের সময় : 07:14:45 pm, Sunday, 21 April 2024