বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

তালতলীর মানবিক ওসি কামরুজ্জামান মিয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:53:56 pm, Saturday, 22 May 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব পুলিশের। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিরলস সেবার কাজ করে যাচ্ছে পুলিশ। মানবিক কিছু পুলিশ কর্মকর্তাদের সহযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ পুলিশকে পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করে। এমনই একজন মানবিক পুলিশ কর্মকর্তা বরগুনা জেলার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।

যিনি নিজেকে কখনো ওসি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসাবে অতিসাধারণ বেশে জনগণের পাশে থাকার চেষ্টা করেন। ওসি কামরুজ্জামান মিয়া তালতলী থানায় যোগদানের পর পাল্টে গেছে থানার চিত্র। দমন করেছেন থানায় দালালদের দৌরাত্ম্য। সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন থানায়। বিভিন্ন সময়ে অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাভাজন হয়ে ওঠেছেন তিনি।

চলিত বছর এক ভিক্ষুকের জমানো একলক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারক। সেই প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার করে ভিক্ষুকের হাতে পৌঁছে দিয়েছিলেন ওসি কামরুজ্জামান মিয়া। এমন প্রশংসনীয় কাজের কারণে তিনি তালতলীবাসীর কাছে আস্থাভাজন হয়ে ওঠেছেন। সর্বস্তরে মানুষের মুখে মুখে তার প্রশংসা।

তালতলীকে মাদকমুক্ত রাখতে ওসি কামরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সকল সফল অভিযানে আটক হচ্ছে কুখ্যাত অনেক মাদক কারবারিকে। অনেক মাদকাসক্তকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকায় দীর্ঘদিন থেকে একাধিক জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে ওঠেছেন তিনি।

তালতলী থানা চত্বরে ফুলের বাগান করেছেন ওসি কামরুজ্জামান মিয়া। তার উদ্যোগে থানা চত্বরটি যেনো ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে।

মানবিক এই কর্মকর্তা ১৯৯০ সালে শিক্ষাজীবন শেষ করে পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বরিশালের ঝালকাঠি জেলা, পটুয়াখালী জেলা ও বরগুনা জেলায় দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। এরপর বেতাগী থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। বর্তমানে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দায়িত্ব পালন করছেন। বরিশাল বিভাগের মধ্যে তিনবার শ্রেষ্ঠ মাদক উদ্ধারের পুরস্কার পেয়েছেন তিনি।

ওসি কামরুজ্জামান মিয়া তালতলী থানাকে মাদকমুক্ত রাখতে মাদক কারবারিদের আত্মসমর্পণের সুযোগ তৈরি করে দেন। যারা আত্মসমর্পণ করেন তাদের সার্বিক সহযোগিতাও করেন।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করতে দেখা গেছে ওসি কামরুজ্জামান মিয়াকে। লকডাউনে থাকা পরিবারগুলোকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। করোনায় বিপর্যস্ত মোটরসাইকেল ড্রাইভারদের সাহায্য করেন তিনি। মহামারিতে সরকারি নির্দেশনা পালনে সাধারণ মানুষদের মাইকিং করে সর্তকতামূলক নির্দেশনা দিচ্ছেন তিনি। জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এই কর্মকর্তা।

মানবিক এসব কর্মকাণ্ডের বিষয়ে ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো ও জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে কাজ করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করেছি। যতদিন বাঁচবো মানুষের জন্য কাজ করে যাবো। পুলিশের ভাবমূর্তি ও ইমেজ রক্ষা করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

তালতলীর মানবিক ওসি কামরুজ্জামান মিয়া

প্রকাশের সময় : 08:53:56 pm, Saturday, 22 May 2021