সংবাদ শিরোনাম:

তালতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:59:49 pm, Monday, 16 August 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

তালতলী প্রতিনিধি॥ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বরগুনার তালতলীতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুতকেন্দ্রের দুই ইঞ্জিনিয়ারসহ তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুরা হলেন- চায়নার ইঞ্জিনিয়ার লু. জিক ইং (৩৫) , ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও (৩৭) ও দো-ভাষি ইঞ্জিনিয়ার মো.ফকরুল হাসান (৩১)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন ওই তিন জন। রবিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তলিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই তিন জনের মৃত‌্যু হয়। এ সময় গাড়ির চালক মো. মুছাকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত অফিসার তন্ময় বলেন, চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির মাধ্যমে তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন তারা। এ ঘটনায় চিনা কোম্পানিকে দুর্ঘটনার খবর অফিসিয়ালভাবেই জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তালতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : 09:59:49 pm, Monday, 16 August 2021