তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো: আনোয়ার হোসেন মৃধা (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনাটি ঘটে। আনোয়ার হোসেন একই গ্রামের কামাল মৃধার ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন মৃধা (৪০) শনিবার সকালে বৃষ্টি চলাকালীন জাল তুলতে বাড়ির উত্তর পাশে ডাঙ্গায় যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

 

 

নিহতের বাবা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার জাল তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু বরণ করেছে।

 

 

তালতলী থানায় ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

 

 

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: কাওসার হোসেন বলেন, বজ্রপাতে মৃত্যু বরণ করা ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD