তালতলীতে ট্রলারডুবি ১৩ জেলেকে জীবিত উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালতলীতে ট্রলারডুবি ১৩ জেলেকে জীবিত উদ্ধার

তালতলীতে ট্রলারডুবি ১৩ জেলেকে জীবিত উদ্ধার

তালতলীতে ট্রলারডুবি ১৩ জেলেকে জীবিত উদ্ধার
ফাইল ছবি




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলায় সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ৮ ঘণ্টা পর ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ডুবে যাওয়া ট্রলার ও জাল পাওয়া যায়নি।

 

 

রোববার গভীর রাতে তালতলীর আশারচর ও নিদ্রা সকিনার প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে বাইসদার বয়ার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

 

 

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি শাহিন ঘরামী বলেন, উপজেলার নিদ্রা সকিনা এলাকার আলমগীর খলিফার এফবি মালেকা-১ ট্রলারটি নিয়ে ৪-৫ দিন আগে গভীর সাগরে ইলিশ শিকারে যাই।

 

 

ট্রলারে মাছ বোঝাই হলে রোববার তালতলীর উদ্দেশে রওনা দেয়া হয়। ট্রলারটি গভীর সাগরের বাইসদার বয়ার আনুমানিক ১০ কিলোমিটার পূর্বে এলে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

 

 

ট্রলারে থাকা ১৩ জেলে ৮ ঘণ্টা পানির ঢেউয়ের সঙ্গে লড়াই করি। পরে স্থানীয় একটি ট্রলারে উদ্ধার করে আমাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

 

ওই ট্রলারে ১৩ জেলের বাড়ি তালতলী উপজেলার আশারচর, নিদ্রারচর ও সকিনা গ্রামে। তবে ডুবে যাওয়া ট্রলার ও এর মালামালের কোনো খোঁজ মেলেনি। ডুবে যাওয়া ট্রলারের মালিক আলমগীর খলিফা জানান, ওই ট্রলার ও মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD