তালতলীতে এক নারীকে গণধর্ষণ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তালতলীতে এক নারীকে গণধর্ষণ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

তালতলীতে এক নারীকে গণধর্ষণ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

তালতলীতে এক নারীকে গণধর্ষণ, কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ




তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে (২০) এক নারীকে চারজন মিলে গণধর্ষণের ঘটনায় শুক্রবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

 

তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, গত বুধবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেছেন। এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা যায়নি, তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

মামলায় অভিযুক্তরা হলেন- সোহাগ (২৫), রুবেল (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

 

 

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের টেংরাগিরি ইকোপার্কে গত বুধবার বিকালে ভগ্নীপতির সঙ্গে ঘুরতে আসেন এক নারী। তারা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল চালককে সঙ্গে নিয়ে তারা হরিণ বেষ্টনীর কাছে যান।

 

 

এরপর ওই নারীকে রেখে তার ভগ্নীপতি দোকানে খাবার পানি কিনতে গেলে চার বখাটে ওই মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে বনের ভেতর নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় বাদী হয়ে ভুক্তোভোগী নারী মামলা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD