সংবাদ শিরোনাম:

তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ‘ভাইরাল’ সেই তরুণ গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:38:22 pm, Tuesday, 25 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশ সাজ্জাদ হোসেন বাবুল নামের এক তরুণকে আটক করেছে। ১৬-১৭ বছর বয়স্ক এই তরুণ এক তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ মঙ্গলবার রাত ৮টার পর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখার সময় তাকে সদরঘাট থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সাজ্জাদ পশ্চিম মাদারবাড়ির টং ফকির শাহ মাজার লেইন এলাকার বাসিন্দা।

সাজ্জাদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ এস এম ফজলুর রহমান ফারুকী  বলেন, সাজ্জাদ নামের এক তরুণের একটি ভিডিও ও স্থির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে কি কারণে এমন ছবি ধারণ করা হয়েছে, ফেসবুকে কেন এসব আপলোড করা হয়েছে, তরুণীর সামনে বিবস্ত্র হওয়ার কারণ-কী ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত বলা সম্ভব হবে।

পুলিশের কাছে এসেছে এমন একটি ভিডিও ফুটেজের চিত্র অনুযায়ী, একটি ভবনের সামনে এক নারী দাঁড়িয়ে আছেন। এই সময় বিবস্ত্র এক তরুণ অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই নারীর দিকে এগিয়ে যায়। তখন অন্য দুজন নারী তরুণকে সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, সাজ্জাদদের পরিবার পশ্চিম মাদারবাড়ি এলাকায় বাস করে। পার্শ্ববর্তী হওয়া আবদুর রাজ্জাক ও সাজ্জাদদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এর জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

তরুণীর সামনে বিবস্ত্র হয়ে ‘ভাইরাল’ সেই তরুণ গ্রেফতার

প্রকাশের সময় : 11:38:22 pm, Tuesday, 25 August 2020