ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:02 pm, Monday, 23 February 2026
  • 7 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুসারে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুযায়ী তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ করে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।

সরকার বলছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রশাসনিক শূন্যতা এড়ানো এবং নাগরিক সেবা অব্যাহত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ঢাকা উত্তর-দক্ষিণসহ ছয় সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

প্রকাশের সময় : 12:36:02 pm, Monday, 23 February 2026