বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:52:50 pm, Thursday, 29 February 2024
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে জজকোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ভোটগ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ দিন সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ঢাকা আইনজীবী সমিতির কার্যকরি কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

জানা গেছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণের এক পর্যায়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হলে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে দুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোটকেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনায় সময় হাতাহাতি-ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা।

নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ১৩৭ জন। এর মধ্যে প্রথম দিন বুধবার চার হাজার ১৩০ জন ভোট দেন।

নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামী লীগে আব্দুর রহমান হাওলাদার ও বিএনপিতে মো. খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির মো. নজরুল ইসলাম ও আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ার শাহাদাত (শাওন)।

ঘোষিত তফসিল অনুযায়ী, কার্যকরী পরিষদের জন্য ২৩টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি সম্পাদকীয় পদ ও ১০টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। এবারের নির্বাচনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদটি নতুন করে সৃজন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : 07:52:50 pm, Thursday, 29 February 2024