সংবাদ শিরোনাম:

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:59:51 pm, Thursday, 8 August 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।এরআগে বুধবার (৭ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় বিকেলে তিনি লন্ডন থেকে দেশের পথে রওনা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এদিন লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রায় তিন সপ্তাহের সফরে গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এছাড়া লন্ডনে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড ও লর্ড আহমেদ অব ঊইম্বলডন আলাদা আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 03:59:51 pm, Thursday, 8 August 2019