বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ঢাকার ব্যবসায়ীর লাশ…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:58:58 pm, Friday, 27 November 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর সদরের আদর্শপাড়া এলাকা থেকে মো: আজিজুল হক (৪৫) নামে ঢাকার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাজী মঞ্জিল নামে একটি বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানাতে পারছে না। তবে তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার নাম মো: আজিজুল হক, বাবার নাম মো: আবুল কালাম আজাদ। রাজধানীর নিউ মার্কেট থানাধীন এ্যলিফ্যান্ট রোডে তার বাসা।

এ ছাড়া তার পকেটে একটি পরিবহনের টিকেট পাওয়া গেছে। টিকেটের তথ্য অনুযায়ী তিনি গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রাজাপুরে এসেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হাজী মঞ্চিলের ছাদ থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পাওয়া যায়। পরে প্রতিবেশীরা ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে ওই ব্যক্তি কীভাবে হাজী মঞ্জিলের ছাদে গেলেন, তিনি নিজে লাফিয়ে পড়েছেন নাকি তাকে কেউ ফেলে দিয়েছেন এসব বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেননি। নিহত আজিজুলকে এর আগে কেউ এ এলাকায় দেখেননি।

রাজাপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আশপাশের লোকজনের সাথে কথা বলে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। ওই ব্যক্তির স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে এবং তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ঢাকার ব্যবসায়ীর লাশ…

প্রকাশের সময় : 08:58:58 pm, Friday, 27 November 2020