বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ঢাকায় পৌঁছল শহীদ ওসমান হাদির মরদেহ, শ্রদ্ধায় প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:10:15 pm, Friday, 19 December 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ নিরাপত্তা ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে আগত বিমানটি নির্ধারিত সময় অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মরদেহ গ্রহণের পর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদির মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে। একই সঙ্গে বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তাকে শেষ বিদায় জানাবে।

শহীদ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালন করা হয়। বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে একাধিকবার অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকায় পৌঁছল শহীদ ওসমান হাদির মরদেহ, শ্রদ্ধায় প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশের সময় : 06:10:15 pm, Friday, 19 December 2025