ড. ইউনূসের জাপান সফর, বাজেট সহায়তার সম্ভাবনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ড. ইউনূসের জাপান সফর, বাজেট সহায়তার সম্ভাবনা

ড. ইউনূসের জাপান সফর, বাজেট সহায়তার সম্ভাবনা




ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার দিবাগত রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরকালে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা আসতে পারে, যা দেশের অর্থনীতির জন্য বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

সফরকালে টোকিওতে অবস্থানকালে ড. ইউনূস জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাইকা এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)–এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি একটি উচ্চপর্যায়ের বিজনেস সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও বৃদ্ধি করতে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সফর ঘিরে টোকিওতে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হবে। ২৯ মে তিনি অংশ নেবেন নিক্কেই ফোরামে, যেখানে দক্ষিণ ও পূর্ব এশিয়ার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় হবে। ৩০ মে তাঁর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে, যা এ সফরের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরকালে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পে জেবিআইসির ঋণ চুক্তি এবং দুটি জাপানি কোম্পানির সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভূমি ব্যবহারে সমঝোতা স্মারক।

এছাড়া বিডার মাধ্যমে ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন, ওএসএস প্রযুক্তি চালু, বিএমইটির সঙ্গে জাইকার দক্ষতা ও ভাষা উন্নয়ন প্রকল্প এবং মানবসম্পদ উন্নয়নে দুটি আলাদা চুক্তির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

এ ছাড়া জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের লক্ষ্যে ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষর হবে। এই সফর বাংলাদেশের অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD